‘পাবলিক ব্যরিকেড’ মঞ্চস্থ

জ্যোতি প্রি ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থীরা গত ১৬ ও ১৭ এপ্রিল দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল। পাশাপাশি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিন্যাবাড়ি ওই কোচিং সেন্টার চত্বরে মঞ্চস্থ হয়েছিল ‘পাবলিক ব্যারিকেড’ নাটকটি। অনুষ্ঠানের আয়োজন করে জ্যোতি প্রি ক্যাডেট কোচিং সেন্টার। ১৭ এপ্রিল সকাল দশটা থেকে মাসুদ রেজার উপস্থাপনায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল হক মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া। ১৬ এপ্রিল সকাল থেকে জুয়েল রানার পরিচালনায় বিকেল ৪টা পর্যন্ত শিশুদের নৃত্য এবং সংগীত পরিবেশন হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত নাটক অনুষ্ঠিত হয়। চলনবিল কালচারাল মিডিয়ার পরিচালনায় ও বিকাশ ঘোষের রচনায় ‘পাবলিক ব্যারিকেড’ নাটকে অভিনয় করেন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধক্ষ্য ও চলনবিল কালচারাল মিডিয়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রভাষক সাজেদুর রহমান, এসএম জাকির হোসেন প্রমুখ।