টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন ভূতনাথ রিটার্নস ‘ভূতনাথ’ সিনেমার সিক্যুয়েল ‘ভূতনাথ রিটার্নস’। প্রথম সিনেমাটির ব্যাপক সাফল্যের পর আবারও পর্দায় হাজির অমিতাভ। সিনেমাটিতে এবারও রয়েছেন শাহরুখ খান। আর মূল চরিত্রে তো অমিতাভ রয়েছেনই। এবারের পর্বে দেখা যাবে একটা বস্তির ছেলের স্বপ্ন পূরণ। মুুক্তির সাথে সাথেই ব্যবসাসফল হয় সিনেমাটি। ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার ‘ক্যাপ্টেন আমেরিকা’র প্রথম পর্বটি মুক্তির সাথে সাথেই বেশ ভালো সাড়া ফেলেছিল। সেই সাথে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতারা। আর সেই ধারাবাহিকতায় মার্ভেল আবারও সামনে নিয়ে এলো ক্যাপ্টেন আমেরিকাকে। ক্রিস ইভানসের অভিনয়ে পর্দায় আবারও হাজির ‘দ্য উইন্টার সোলজার’। বলিউড টপচার্ট  ভূতনাথ রিটার্নস অমিতাভ বচ্চন, বোমান ইরানি  মে তেরা হিরো বরুণ ধাওয়ান, ইলিনা ডি ক্রুজ  রাগিনি এমএমএস টু সাহিল, সানি  ইয়াঙ্গিস্তান নেহা সারমা, ফারুখ শেখ  কুইন কঙ্গনা, রাজ হলিউড টপচার্ট  ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার স্কারলেট জোহানস, ক্রিস ইভানস  রিও টু জেসি ইসেনবার্গ ও অ্যানা হ্যাথওয়ে  নোয়াহ জন লোগান, ড্যারেন  ডাইভারজেন্ট কেট উইন্সলেট, থিও জেমস  মাপেটস মোস্ট ওয়ান্টেড জেমস ববিন, নিকোলাস