এক হাসিনা থি

প্রতিশোধের গল্প

স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘এক হাসিনা থি’। থ্রিলার ড্রামা ধাঁচের সিরিয়ালের গল্প দুর্গা ঠাকুর নামের এক প্রতিশোধকামী তরুণীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের পটভূমি কলকাতা শহর। সদ্য আমেরিকাফেরত সুন্দরী স্মার্ট তরুণী দুর্গা ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হয়। শহরের ধনাঢ্য প্রভাবশালী পরিবারের উচ্ছৃঙ্খল বেপরোয়া স্বভাবের সন্তান সৌর। প্লেবয় টাইপের ছেলে সৌর প্রেমের ছলনায় অগণিত মেয়ের চরম সর্বনাশ করে চললেও এ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করেও প্রতিকার পায় না। সৌরের বাবা রাজনাজ গোয়েঙ্কা শহরের দোর্দণ্ড প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি। তার মা সাকশি গোয়েঙ্কারেরও দাপট কম নয়। সৌর একের পর এক মেয়ের সর্বনাশ করে গেলেও বাবা-মায়ের ক্ষমতা ও বিত্তের দাপটে পার পেয়ে যায়। খুব কাছের ভীষণ প্রিয় একজন সৌরের লালসার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হলে দুর্গা তার প্রতিশোধ গ্রহণের শপথ নিয়ে এক মিশন শুরু করে। দুর্গা ঠাকুর নিজেও শহরের এক প্রভাবশালী ধনাঢ্য পরিবারের মেয়ে। সে যথেষ্ট সাহসী, দৃঢ় চেতা, উদারমনা জীবনের প্রতিটি পদক্ষেপে চিন্তা-ভাবনা করে, নিজের লক্ষ্যে পৌঁছুতে আপসহীন বেপরোয়া। কোনোভাবেই অন্যায় কাজে নিজেকে জড়াতে রাজি নয় সে। সৌরের অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে দুর্গা প্রভাবশালী গোয়েঙ্কা পরিবারের মুখোমুখি হলে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্লেবয় স্বভাবের বেপরোয়া সৌর দুর্গাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়। দুর্গা কৌশলে সৌরকে প্রেমের ফাঁদে ফেলে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে এগিয়ে যায়। ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর সব নাটকীয় ঘটনা। অন্যায়ের প্রতিবাদ করতে মাঠে নেমে দুর্গ টের পায় কাজটি মোটেও সহজ নয়। তেমনি গল্পের থ্রিলার ড্রামা সিরিয়াল ‘এক হাসিনা থি’ দর্শকের ইতোমধ্যেই আকৃষ্ট করেছে। যার কেন্দ্রীয় চরিত্রে দুর্গার ভূমিকায় অভিনয় করছেন সানজিদা শেখ। বেশ অনেকদিন বিরতির পর আবার ছোট পর্দায় দর্শকদের সামনে ফিরেছেন ছোটপর্দার মেধাবী এই অভিনেত্রী। দুর্গা চরিত্রে সানজিদা দুর্দান্ত অভিনয় করছেন। তার বিপরীতে প্লেবয় টাইপের উচ্ছৃঙ্খল তরুণ সৌর চরিত্রে রূপদান করছেন ভাটশাল শেঠ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আয়ুব খান ও সিমোন সিং। স্টার প্লাস চ্যানেলে প্রতি সোম থেকে শনিবার রাত সাড়ে ৮টায় ‘এক হাসিনা থি’ সিরিয়ালটি দেখানো হয়। ইয়ে হ্যায় মোহাব্বতে মাত্র কয়েক সপ্তাহ আগে স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে নতুন হিন্দি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’। সিরিয়ালটি সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় দেখানো হয়। এমটিভি স্পিলিচভিলা ৭ আবার শুরু হয়েছে ‘এমটিভি স্পিলিচভিলা’। আগের পর্বের সব জাজ এবং হোস্টরা আবারও প্রস্তুত। কয়েকজনের টিম নিয়ে আবারও চলছে এই মেগা রিয়েলিটি শো। প্রতি বৃহস্পতাির সন্ধ্যা সাতটায় অডিশন রাউন্ড দেখানো হয়।