আজকের নাটক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২০:৪৩
পরিবার করি কল্পনা
এনটিভিতে ধারাবাহিক নাটকটি আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হয়। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন আতিক জামান ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন- মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ।
ধন্যি মেয়ে
চ্যানেল নাইনে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ধন্যি মেয়ে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। নাটকটিতে অভিনয় করেছেন— আবুল হায়াত, ডলি জহর, শিল্পী সরকার অপু, দ্বিপান্বিতা হালদার, সামিয়া পূর্বা, সাদিকা স্বর্ণা, স্বাগতা, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
নজির বিহীন নজর আলী
আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নজির বিহীন নজর আলী’। এ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। হিমু আকরামের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে প্রতি বুধ থেকে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জাহিদ হাসান, অহনা, সিদ্দিকুর রহমান প্রমুখ।