ক্যাপসন নিউজ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:০০
সম্প্রতি সিলেটে ‘কেএসআরএম টক ডিয়ার ইঞ্জিনিয়ার্স’ প্রোগ্রামে মূল বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ড. শামীম উজজামান বসুনিয়া। এছাড়াও কেএসআরএম-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাহিদুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সম্প্রতি পূবালী ব্যাংক খুলনা অঞ্চল অফিস আয়োজিত এসএমই ঋণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী। সেমিনারে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক, মো. ওয়াহিদ সামস, উপ-ব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক মো. আমজাদ হোসেন খান প্রমুখ
সম্প্রতি এইচ.আর. টেক্সটাইল মিলস লি.-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ সেপ্টেস্বর ২০১৩ সালের সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা হয়। কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মঈনসহ পরিচালকরা উপস্থিত ছিলেন