কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক জঙ্গি হামলায় তিনজন নিহত হয়েছেন। সাধারণ নির্বাচনে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টাতে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাজ্যটির প্রধান শহর শ্রীনগরের দক্ষিণের অনন্তনাগ জেলায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পারভেজ আহমেদ বলেছেন, “সোমবার রাতে নিহতদের মধ্যে লোকসভার অনন্তনাগ নির্বাচনী এলাকার দু’জন গ্রাম প্রধানও রয়েছেন।” “আমলার তরালের গ্রাম প্রধান মোহাম্মদ আনোয়ারকে রাত ৯টার দিকে খুন করা হয়, আর বাতগুন্ড তরালের গ্রাম প্রধান ও তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়,” বলেন তিনি।