ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিক ষড়যন্ত্রে মারা যাননি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জুসচেলিনো কুবিটচেক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের স্বীকার হয়ে মারা যাননি বলে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ট্রুথ কমিশন। দু’বছর তদন্তের পর মঙ্গলবার রিপোর্টে তারা এটাকে সত্যিকার একটা দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। কিন্তু স্থানীয় সাও পাওলো ট্রুথ কমিশন গতবছর ডিসেম্বর মাসে এটাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে তদন্ত রিপোর্ট পেশ করে। সাবেক প্রেসিডেন্ট জুসচেলিনো ১৯৫৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৬ সালের ২২ আগস্ট তিনি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। গাড়িচালক ও ঐ দুর্ঘটনায় নিহত হয়। প্রেসিডেন্টের এই নিহতের সংবাদ নিয়ে ব্রাজিলে অনেকদিন যাবত্ একটা গুজব ছিল যে তিনি তত্কালীন সামরিক শাসনের ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছেন। ব্রাজিলের ন্যাশনাল ট্রুথ কমিশন প্রেসিডেন্সি হিউম্যান রাইটস কমিশনের সহযোগিতায় সাবেক প্রেসিডেন্টসহ আরো অন্যান্য হত্যার রহস্য উদঘাটনের জন্য ২০১২ সালে তদন্ত কাজ শুরু করে।