নিউইয়র্কে বাঙালি পাড়ায় অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। সোমবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) দিকে লাগা ওই আগুনে আহতদের মধ্যে বাংলাদেশি কেউ রয়েছেন কি না তা জানা যায়নি। সিবিএস টেলিভিশন জানিয়েছে, জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৫ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগে, যা প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক বাহিনী।