সরকারি প্রাথমিক শিক্ষকদের পদবি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৫৭
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দুই ধরনের পদবি রয়েছে—বিদ্যালয়ের প্রধানের পদবি ‘প্রধান শিক্ষক’ এবং অন্য শিক্ষকদের পদবি ‘সহকারী শিক্ষক’। ‘প্রধান শিক্ষক’-এর অর্থ শিক্ষকদের মধ্যে যিনি প্রধান। অন্যদিকে ‘সহকারী শিক্ষক’-এর অর্থ শিক্ষককে সহায়তাকারী বা সাহায্যকারী। আবার ‘শিক্ষক’ অর্থ যিনি শিক্ষা দেন বা পাঠদান করেন। এক্ষেত্রে ‘সহকারী শিক্ষক’ যদি হয় শিক্ষককে সহায়তাকারী বা সাহায্যকারী তবে আমাদের প্রশ্ন হলো—এই সমস্ত বিদ্যালয়ে ‘শিক্ষক’ কে বা কারা? জবাব যদি সুস্পষ্ট না হয় এবং এই দুই পদবির মাঝখানে আর কোনো পদবি না থাকে, তবে আমাদের প্রস্তাব হলো—‘সহকারী শিক্ষক’ পদবি থেকে ‘সহকারী’ শব্দটি মুছে ফেলে শুধু ‘শিক্ষক’ পদবি হিসেবে এটি সংস্কার করা হোক।
মো. আনোয়ারুল হক,
সহকারী শিক্ষক, রণচণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মো. আজিজুল ইসলাম,
সহকারী শিক্ষক, মহব্বত খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতয়ালী, রংপুর