কুলখানি

মো. ইকবাল হোসেন মোল্লা বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব ও মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মোল্লার কুলখানি উপলক্ষে আজ বাদ আছর নরসিংদীর পলাশ থানার পারুলিয়া গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী শনিবার ঢাকাস্থ নিজ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি গত সোমবার ঢাকার সোবহানবাগস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।