২৪ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৩৩
২৪ এপ্রিলকে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা দিবস ও জাতীয় শোক দিবস ঘোষণার দাবি ওঠেছে। একই সঙ্গে রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনসহ রানা প্লাজার আহত-নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা দুপুর ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত পৃথক পৃথক শ্রমিক সমাবেশে বক্তারা এসব দাবি জানান।