শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষককে ১ বছরের জন্য অব্যাহতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিনকে এক বছরের জন্য সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সভা শুরু হলে বিভাগের কতিপয় শিক্ষার্থী প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে। এর আগে বিভাগের জরুরি সভায় জানানো হয়েছিল, বিভাগের যে সভায় নাসির উদ্দিনের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আনা হয়েছে, সেই সভাতেই তিনি উপস্থিত ছিলেন না। এদিকে, নাসির উদ্দিনকে চাকরিচ্যুত করার দাবিতে আজ থেকে ধর্মঘটের ঘোষণা দেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বুলবুল। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কিছু শিক্ষক ছাত্রলীগ কর্মীদের উসকে দিয়ে ভিসিবিরোধী আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে চাচ্ছে।