তথ্য বিচিত্রা

বাই-সাইকেল

 ১৮১৭ সালে কার্ল ভ্যান ড্রেইস নামের একজন জার্মান ব্যারন সর্বপ্রথম ঘোড়ায় টানা গাড়ির বিকল্প হিসেবে দুই চাকার এমন একটি বাহন আবিষ্কার করেন যেটি দিয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। তবে ড্রেইসের আবিষ্কৃত ড্রেইসলাইন নামের এই বাহনটিতে আধুনিক দিনের বাই-সাইকেলের মতো কোনো প্যাডেল ছিল না এবং পা দিয়ে মাটিতে দৌড়ানোর মতো করে সেটি চালাতে হতো।  ১৮৬০ সালের দিকে ফ্রান্সের উদ্ভাবকেরা সর্বপ্রথম দুই চাকার বাহনের কথা বুঝাতে ‘বাই-সাইকেল’ শব্দটি ব্যবহার করেন।  চীনে আঠার শতকের শেষদিকে বাই-সাইকেলের প্রচলন হলেও বর্তমানে সেখানে অর্ধ বিলিয়নেরও বেশি বাই-সাইকেল রয়েছে বলে ধারণা করা হয়।  বিশ্বে প্রতি বছর একশ মিলিয়নেরও বেশি বাই-সাইকেল তৈরি হয়।  ‘ট্যুর ডি ফ্রান্স’ হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইকেল রেসগুলোর একটি যেটি ১৯০৩ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে এবং এটিকে খেলার দুনিয়ায় সহ্যশক্তির সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।