ব্র্যাক ব্যাংকের নতুন হোম লোন প্রোডাক্ট ‘নিজের বাড়ি’ চালু
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২০:৫৭
নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকদের জন্য নতুন হোম লোন প্রোডাক্ট ‘নিজের বাড়ি’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে চাকুরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, বাড়ির মালিক নির্মানাধীন, সমাপ্ত, পুরাতন ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ বা সম্প্রসারণের জন্য লোন সুবিধা পাবেন। সর্বোচ্চ ২০ লাখ টাকা লোন পাওয়া যাবে যা সর্বোচ্চ দশ বছরের মধ্যে পরিশোধযোগ্য। ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘নিজের বাড়ি’-এর প্রথম গ্রাহক সুরিয়া বেগমের নিকট লোন অনুমোদনপত্র হস্তান্তরের মাধ্যমে প্রোডাক্টটি চালু করেন। -প্রেস বিজ্ঞপ্তি