কনকর্ড রাজধানী প্লট ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল রাজধানীর একটি হোটেলে ‘কনকর্ড রাজধানী প্লট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী জয়নুল আবেদীন এবং বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি নেছার আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।

ঈদুল ফিতরের পর তৃতীয় পর্যায়ে আরো কিছু প্লট হস্তান্তর করা হবে বলে সভায় জানানো হয়। সভা শেষে কনকর্ড রাজধানী প্লট ওনার্স অ্যাসোসিয়েশন-এর কার্যকরী কমিটির মধ্যে ঈদের উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি