কাল সরাইল থানা সমিতি ঢাকার অভিষেক

আগামীকাল শনিবার বিকালে শহীদ শফিউর রহমান মিলনায়তন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতি ভবন, ঢাকায় সরাইল থানা সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ ছায়েদুল হক প্রধান অতিথি এবং সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা ও সাবেক সচিব এ কে এম হেদায়েতুল হক বিশেষ অতিথি থাকবেন। -প্রেস বিজ্ঞপ্তি