তা র কা য খ ন ভো টা র

ছবিতেই স্পষ্ট, কী ঘটছে। লোকসভা নির্বাচনে অবশেষে বলিউড পাড়ার শিল্পীদের ভোট দেওয়ার পালা শুরু হলো। তাই মিডিয়ার ফোকাসসহ কিছু ক্যামেরা ব্যস্ত ছিল তাদেরই ধারণ করার জন্য। পোলিং বুথ থেকেই বেরিয়েই কেউ নিজেই নিজের ভোট প্রদানের চিহ্নসম্বলিত ছবি নিয়ে ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন। আর মিডিয়া এবং ভক্তকূল তাদের প্রিয় তারকাদের ছবি পোস্ট করে সাথে সাথে ছড়িয়ে দিয়েছেন ভার্চুয়াল পৃথিবীতে। ছবিতে ১. বিদ্যা বালান, ২. আমির খান, ৩. প্রীতি জিনতা ও শিল্পা শেঠি, ৪. সোনালি বেন্দ্রে ও তার স্বামী, ৫. দিয়া মীর্জা, ৬. রণবীর সিং, ৭. ফারহান আক্তার, ৮. সোনম কাপুর।