জেএসসি বৃত্তিতে এ.কে. স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২২:৩৮
২০১৩ সালের জে.এস.সি পরীক্ষায় ঢাকার দনিয়াস্থ এ.কে. স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা শ্যামপুর থানা বৃত্তি কোটার ৬২টির মধ্যে সবগুলোই লাভ করেছে। যার মধ্যে টেলেন্টপুলে ২০ জন এবং সাধারণ বৃত্তি ৪২ জন। গত বছরও প্রতিষ্ঠানটি ৫৩টি বৃত্তি লাভ করেছিল। -প্রেস বিজ্ঞপ্তি