৯৭ ইউনিয়নে ৯৯ পদে উপ-নির্বাচন ২৭ মে
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১৩
সারাদেশের ৪৪ জেলার ৯৭টি ইউনিয়নে ৯৯ পদে চেয়ারম্যান এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ মে ওইসব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে এক চিঠিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, শূন্য ঘোষিত পদে উপ-নির্বাচনের জন্য সীমানা সংক্রান্ত ও আইনি সমস্যা না থাকলে বিধি অনুসারে রিটার্নিং অফিসার নিয়োগ দিতে হবে। আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জারি করা পরিপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা দিয়ে ২২টি চেয়ারম্যান, ১৪টি সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৩টি সাধারণ সদস্য পদ নির্বাচন হবে।
যেসব ইউনিয়নে নির্বাচন
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ৫ নং সাধারণ সদস্য, সদর উপজেলার করপাড়া চেয়ারম্যান, বৌলতলী চেয়ারম্যান, কাশিয়ানী উপজেলার মহেশপুর চেয়ারম্যান, কোটালীপাড়ার পিঞ্জুরী চেয়ারম্যান। মাদারীপুর জেলার সদরের ছিলারচর ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কালিকাপুর ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, শিবচর উপজেলার পাঁচ্চর ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য। শরীয়তপুর জেলার সদরের চন্দ পুর ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, জাজিরার পূর্ব নাওডোবা ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। ফরিদপুর জেলার সালথার ভাওয়াল চেয়ারম্যান, রামকান্তপুর ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সদরপুরের ঢেউখালী ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য। ঢাকা জেলার সাভারের আমিনবাজার চেয়ারম্যান, ইয়ারপুর চেয়ারম্যান, ইয়ারপুর ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, কেরানীগঞ্জ রোহিতপুর ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক চেয়ারম্যান। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের চানপুর ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য। ভোলার লালমোহনের বদরপুর চেয়ারম্যান, ঝালকাঠী সদরের কেওড়ার ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য। পটুয়াখালীর বাউফলের মদনপুরা ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য। বরগুনা জেলার সদরের বদরখালী চেয়ারম্যান, বামনার বুকাবুনিয়া ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রামনার ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য।
খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডাপাড়া চেয়ারম্যান, রঘুনাথপুর ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য। বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর চেয়ারম্যান, ফকিরহাট বাহিরদিয়া ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য। সাতক্ষীরা জেলার সদরের আগরদাড়ী চেয়ারম্যান। ঝিনাইদহ জেলাার কোটচাঁদপুরের দোড়া ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য। মাগুরা জেলার সদরের কুচিয়ামোড়া ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, শালিখার গংগারামপুর ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বুনাগাতী চেয়ারম্যান, শালিখা ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মহম্মদপুরের মহম্মদপুর ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য।
মেহেরপুর জেলার সদরের আমঝুপি ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, খোকসার আমবাড়ীয়া চেয়ারম্যান। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উচাখিলা ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, গফরগাঁও রসুলপুর ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য। নেত্রকোনার কলমাকান্দার বড়খাপন ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য। নোয়াখালী জেলার সদরের দাদপুর ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, ফেনীর সদরের ধর্মপুর ৬ নং ওয়ার্ড সাধারণ ওয়ার্ড সদস্য, কালিদহ ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, মোটবী ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য। লক্ষ্মীপুর জেলার কমলনগরের চর লরেঞ্চ ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সদরের কুশাখালী ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রায়পুরের দক্ষিণ চর আবাবিল ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ চেয়ারম্যান। কুমিল্লার নাঙ্গলকোট দৌলখাঁড় ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সদরের গলিয়ারা ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মনোহরগঞ্জ মৈশাতুয়া ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, লাকসামের গোবিন্দপুর ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য। চট্টগ্রামের মীরসরাই ওসমানপুর ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, পটিয়ার ছনহরা ২ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। কক্সবাজার চকরিয়া ডুলাহাজারা ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। রাংগামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি খেদারমারা ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ির রোয়াংছড়ি সদর ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রোয়াংছড়ি ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। রাঙ্গামাটি পাবর্ত্য জেলার রাজস্থলী গাইন্দ্যা ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য। নাটোর জেলার সদরের খাজুরা ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, হালসা ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সিংড়ার কলম চেয়ারম্যান, লালপুরের বিলমাড়িয়া ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, আক্কেলপুর তিলকপুর ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য। পাবনা সদরের আতাইকুলা ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চাটমোহরের ছাইকোলা ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য। নওগাঁর মান্দার ভালাইন ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, কাঁশোপাড়ার ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মহাদেবপুরের চেরাগপুর চেয়ারম্যান, মান্দার বিষ্ণপুর ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার চেয়ারম্যান, পীরগঞ্জের পাঁচগাছী ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, বদরগঞ্জের গোপালপুর ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য। পঞ্চগড়ের আটোয়ারীর তোড়িয়া চেয়ারম্যান, গাইবান্ধার সুন্দরগঞ্জ দহবন্দ ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ফুলছড়ির ফুলছড়ি ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, গোবিন্দগঞ্জ গুমানিগঞ্জ চেয়ারম্যান। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর রায়গঞ্জ চেয়ারম্যান, ভুরুঙ্গমারীর পাইকেরছড়া ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ভুরুঙ্গমারী চর ভুরুঙ্গমারী ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, উলিপুর বুড়াবুড়ি ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য। দিনাজপুর চিরিরবন্দর নশরতপুর ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সাতনালা ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বিরামপুরের জোতবানী ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বিরলের পলাশবাড়ী ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, মঙ্গলপুর ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য। টাঙ্গাইলের ধনবাড়ী যদুনাথপুর ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সদরের মাহমুদ নগর ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কর্মধা ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কাদিপুর ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য।