গোপালগঞ্জে ভুল ইনজেকশনে ছাত্রীর জীবন নিয়ে সংশয়

বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শরীরে ভুল ইনজেকশন পুশ করায় ঐ ছাত্রীর জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে সার্জারি ওয়ার্ডে কর্মরত নার্স শাহানাজ পারভীন তার শরীরে এন্টিবায়োটিক ইনজেকশনের পরিবর্তে অজ্ঞান করার ইনজেকশন পুশ করেন। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই দিনই সংকটজনক অবস্থায় তাকে খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার বিকালে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। ঘটনায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে বৃহস্পতিবার মানববন্ধন করেছে তার সহপাঠীরা।