মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে সরকারিভাবে প্রান্তিক কৃষক ও মিল মালিকদের নিকট থেকে নায্যমূল্যে সরসরি ধান এবং চাল ক্রয় করছেন খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের এমন উদ্যোগকে মিল মালিক ও এলাকার প্রান্তিক কৃষক সন্তোষ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা খাদ্য গুদামে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তীক কৃষক ও মিল মালিকদের নিকট থেকে ধান ও চাল ক্রয় করছেন খাদ্য বিভাগ।
খাদ্য অধিদপ্তরে পরিচারক (প্রশাসন) মি. পরিমল চন্দ্র সরকার, পরিচালক(সংগ্রহ) মো. জুলফিকার রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাদ্য গুদামসহ কয়েকটি রাইচ মিল পরিদর্শন এবং এলাকার প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলে ধান চাল ক্রয়ের খোঁজ খবর নিয়েছেন।