বাংলাদেশ ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:২৮
বাংলাদেশ আগামী তিন বছরের জন্য জাতিসংঘের ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রসমূহের সকলের সম্মতিতে বাংলাদেশ নির্বাচিত হয়।
নির্বাচনে বিজয়ের পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বর্তমান সরকারের শিশু ও মহিলাদের উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন। তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় চল্লিশটির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে। বাংলাদেশের এ বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি বলেন, বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে যেভাবে এগিয়ে বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে।