নোয়াখালীর কবিরহাট পৌরসভা প্যানেল মেয়রকে কুপিয়ে জখম
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:২৯
জেলার কবিরহাট পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফকে কুপিয়ে জখম করেছে এক দল ডাকাত।এসময় ডাকাতরা তার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সকালে হানিফকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।কবিরহাট থানার ওসি এখবর নিশ্চিত করেছেন।