ঝিনাইদহে বাংলা মদসহ যুবক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে ৭০ লিটার বাংলা মদসহ শিবু দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ডাকবাংলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবু দাস চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ার জীবন দাসের ছেলে।