গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৪০
সঠিক প্রশিক্ষণ আর নির্দেশনা থাকলে পোষা প্রাণীরাও যে আমাদের সমাজের কত উপকারে আসতে পারে তার বড় একটি প্রমাণ হতে পারে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া ল্যাব্রাডার জাতের কুকুর টাবি। গেল ছয় বছর ধরে যুক্তরাজ্যের অধিবাসী সান্ড্রা গিলমোরের এই কুকুরটি তার চলার পথে মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা পৌঁছে দিচ্ছে মনিবকে। আর এভাবেই প্রায় ২৬,০০০ এরও বেশি বোতল রিসাইক্লিংয়ে ভূমিকা রেখে এ ধরনের কাজে রেকর্ড গড়েছে এই কুকুরটি।