প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

পদার্থের দশা পরিবর্তনের মূল কারণ হলো তাপ বিজ্ঞান সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পদার্থ ও শক্তি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন-১: পদার্থের দশা পরিবর্তনের কারণ কী? উত্তর: পদার্থের দশা পরিবর্তনের মূল কারণ হলো তাপ। অর্থাত্ তাপ প্রয়োগে পদার্থের দশা পরিবর্তত হয়। যেমন তাপ প্রয়োগে পদার্থ কঠিন থেকে তরলে এবং তরল থেকে বায়ুবীয় অবস্থায় পরিবর্তিত হয়। প্রশ্ন-২: পদার্থ কী দিয়ে গঠিত? উত্তর: সকল পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র বস্তু কণিকা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণিকা আর ভাঙ্গা যায় না। এজন্য বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন এটম অর্থাত্ অবিভাজ্য যাকে আমরা পরমাণু বলি। প্রশ্ন-৩: পাঁচ রকম শক্তির নাম লিখ। পাঁচ রকম শক্তির নাম হলো- (i) তাপ শক্তি, (ii) আলোক শক্তি, (iii) বিদ্যুত্ শক্তি, (iv) শব্দ শক্তি ও (v) সৌর শক্তি। প্রশ্ন-৪: পদার্থ পরমাণু দিয়ে তৈরি এ কথা কোন বিজ্ঞানী বলেন? উত্তর: পদার্থ পরমাণু দিয়ে তৈরি এ কথা প্রথম বলেন গ্রিক দার্শনিকরা। প্রশ্ন-১: পদার্থ কাকে বলে? উত্তর ঃ পদার্থ ঃ যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকেই পদার্থ বলে। যেমন- মাটি, পানি, বাতাস, লোহা, পাথর ইত্যাদি। প্রশ্ন-২: পদার্থের দুইটি সাধারণ বৈশিষ্ট্য লিখ। উত্তর: পদার্থের দুইটি সাধারণ বৈশিষ্ট্য নিম্নরূপ ঃ i.পদার্থ স্থান বা জায়গা দখল করে এবং ii.পদার্থের ওজন আছে। প্রশ্ন-৩: সকল পদার্থ পরমাণু দ্বারা গঠিত হলেও বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য বিভিন্ন রকম হওয়ার কারণ কী? উত্তর: দুইটি কারণে বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়। প্রথমত: তারা বিভিন্ন রকম পরমাণু দিয়ে গঠিত। দ্বিতীয়ত: পদার্থের মধ্যে পরমাণুগুলোর সজ্জা বিন্যাসের ধরণ ও এদের মধ্যকার বন্ধন প্রকৃতির ভিন্নতা। প্রশ্ন-৪: আলো একটি পদার্থ নয় শক্তি কারণ কী? উত্তর ঃ আলো একটি পদার্থ নয় শক্তি কারণ হলো পদার্থের বৈশিষ্ট্যসমূহ যেমন- এর ওজন থাকা, জায়গা দখল করা ইত্যাদি আলোর ক্ষেত্রেও দেখা যায় না। পক্ষান্তরে আলো এক প্রকার শক্তি যা প্রত্যক্ষ বা প্ররোক্ষভাবে বস্তুর উপর ক্রিয়া করে এর অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। প্রশ্ন-৫: কাজ কী? উদাহরণ দাও। উত্তর: কাজ: কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি কিছুটা দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বল এবং দূরত্বের গুণফলকে কাজ বলা হয়। উদাহরণ ঃ ফারিয়া একটি মার্বেলের উপর বল প্রয়োগ করলে মার্বেলটি দূরে সরে যায়। এক্ষেত্রে বল দ্বারা কাজ হয়েছে বুঝায়। প্রশ্ন-৬: শক্তি কী? উত্তর: শক্তি: কোনো বস্তুর কাজ করার সামর্থই হচ্ছে শক্তি। কোনো বস্তু কতটুকু কাজ করতে পারবে তা নির্ভর করে তার শক্তির উপর।