পাকিস্তানে বন্দুকধারীর
গুলিতে একই পরিবারের
৭ সদস্য নিহত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২০:২৭
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী শাবিরের ইয়ার হুসেইন শহরে একটি গাড়িতে বন্দুকধারীদের গুলিতে শুক্রবার একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। তারাও একই পরিবারের সদস্য বলে জানা গেছে। খবর ডন ডটকমের।
স্টেশন হাউস অফিসার আইজাজ খান হামলায় মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন,আক্রান্ত ব্যক্তিরা তাদের সৌদি আরব গমনরত এক আত্মীয়কে বিদায় জানাতে শাবি থেকে পেশোয়ার বিমানবন্দর যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং সৌদি আরব গমনকারী আত্মীয়ও ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।