বিরোধপূর্ণ জলসীমায় উ. কোরীয় জাহাজ দ. কোরিয়ার গুলিবর্ষণ

উত্তর কোরিয়ার দু’টি টহল জাহাজ শুক্রবার বিরোধপূর্ণ জলসীমা অতিক্রম করায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ থেকে হুঁশিয়ারিমূলক গুলিবর্ষণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু’দিনের এক সফরে সিউলে পৌঁছানোর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার দু’টি জাহাজ দক্ষিণ কোরিয়ার জলসীমার এক নটিক্যাল মাইল ভিতরে ঢুকে পড়ে। দেশটির এ ধরনের আগ্রাসনের দ্রুত জবাব দিতে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ থেকে কয়েকদফা হুঁশিয়ারিমূলক গুলিবর্ষণ করা হয়। পরে উত্তর কোরিয়ার জাহাজ দু’টি তাদের জলসীমায় ফিরে যায়।