কুলখানি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২২:১৭
আনিসুজ্জামান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক সুপার-নিউমারারি প্রফেসর ড. মোহাম্মদ আনিসুজ্জামানের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ জোহর উত্তরার সেক্টর-৭, রোড-১০, বাড়ি-১২ তে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামান(৭৯) গত বুধবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।