নরসিংদীতে লঞ্চঘাটের টয়লেট থেকে দুই মেয়ে শিশুর লাশ উদ্ধার

নরসিংদী সদরের কাউড়িয়াপাড়ায় লঞ্চঘাটের একটি টয়লেট থেকে দুই মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এদের একজনের বয়স চার, অন্যজনের বয়স ১১ বছর। পুলিশের ধারণা, হত্যার পর দুর্বৃত্তরা তাদের টয়লেটে ফেলে রেখে পালিয়েছে।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, শিশু দুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে।