simple, complex ও compound
sentence-এ রূপান্তর পদ্ধতি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২০:০৪
মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
Transformation
Simple, Complex, Compound
গতকালের পর
IC = Independent Clause;
DC = Dependent Clause;
CC = Co-ordinate Clause
বিঃদ্রঃ একমাত্র compound sentence-এর ক্ষেত্রেই clause-এর ঘটনার ধারাবাহিকতা বজায় রাখতে independent clause (IC) ও co-ordinate clause (CC)-এর মধ্যে রদবদল হতে পারে। আবার, শুধু compound sentence-এর ক্ষেত্রেই IC ও CC-এর মধ্যে subject, verb ইত্যাদি মিল থাকলে উক্ত subject, verb ইত্যাদি CC-এর ক্ষেত্রে উহ্য রাখা যায়। যেমন-
Simple: Karim is happy in spite of his poverty.
Complex: Karim is happy though he is poor.
Compound: Karim is poor but (he is) happy. OR Karim is poor but happy.
লক্ষ্যনীয় পরিবর্তনসমূহঃ
Simple: Phrase (in spite of his poverty) ?
Complex: DC (though he is poor) ?
Compound: IC (Karim is poor).
শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি যে, simple, complex ও compound sentence রূপান্তর করার কাজে আমাদের clause ও phrase সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে; অন্যথায় সকল প্রচেষ্টা গাছের গোড়া কেটে আগা দিয়ে পানি ঢালার সামিল হবে। তাহলে প্রথমে আমরা জেনে নেই clause ও phrase আসলে কী এবং কিভাবে phrase থেকে clause বানানো যায় কিংবা কিভাবে clause থেকে phrase বানানো যায়।
আগামীকাল থাকবে clause ও phrase সমন্ধে আলোচনা
মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭
ইমেইল
anushilon.ittefaq10@gmail.com