জেনেভার ফিল্ম ফেস্টিভ্যালে
আকাশ কত দূরে
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২০:০৯
সম্প্রতি ৯ম ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল অব জেনেভা (ফিফগ)-২০১৪-তে প্রদর্শিত হলো সামিয়া জামান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি-আকাশ কত দূরে। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জুলফিকার রাসেল। ছবিটির ইউরোপ প্রিমিয়ার শো-তে যোগদান করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চলচ্চিত্রটির পরিচালক সামিয়া জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং জেনেভাস্থ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত এম এ হান্নান। আরও উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর তাহের হোউচি, সুইজারল্যান্ড বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দ রহমান খলিলুর, আমজাদ চৌধুরী, সাদাত হোসাইন, নেজাম উদ্দিন, রফিকুল ইসলাম আকাশ, মাসুদ খান, হারুন অর রশিদ বেপারী, আশরাফুল আলম লিটন প্রমুখ।
উল্লেখ্য, ৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশের ১০০টি চলচ্চিত্র এ ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।