অ্যাশ-অভিষেকের ঘরে আসছে আরেক নতুন অতিথি ?

ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির বিয়ের ৭ বছর পূর্ণ হলো মাত্র কিছুদিন। তিন বছর বয়সী মেয়ে আরাধ্যকে নিয়ে শুধু সংসারেই সময় দিচ্ছেন ঐশ্বরিয়া। সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া ঐশ্বরিয়াকে দেখে নতুন খবর ছড়িয়েছে। গুঞ্জন বিশ্বাস করলে ধরে নেওয়া যায় দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন ঐশ্বরিয়া। এ প্রসঙ্গে এনডিটিভিসহ একাধিক নিউজ চ্যানেল জানায়, সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার সময় ঐশ্বরিয়াকে স্বাভাবিকের চেয়ে আরেকটু গোলগাল এবং পেট উঁচু দেখা গেছে। ঐশ্বরিয়া রাই সম্ভবত সন্তানসম্ভবা। ওই সময়ের ছবিতে দেখা যাচ্ছে একটি ধূসর রঙের পোশাক পরে কালিমাখা আঙুলের ছবি তুলতে পোজ দিয়েছেন ঐশ্বরিয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বচ্চন পরিবারের কেউই কিছু বলেননি।