চতুরঙ্গ

একুশে টেলিভিশনে আজ ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’। গ্রামীণ সমাজের নানা রকম মানুষের জীবন বৈচিত্র্যের চিত্র নিয়ে ‘চতুরঙ্গ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মল্লিক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।