স্মরণীয় উক্তি

 জীবন সত্যিকার অর্থেই খুব সরল, তবে আমরাই এটিকে জটিল করে তুলতে ভালোবাসি। - কনফুসিয়াস  তুমি যদি বিশ্বাস কর যে জীবনে বেঁচে থাকার একটা মানে আছে, তাহলে তোমার এই বিশ্বাসই সেটিকে সত্যে পরিণত করবে। - উইলিয়াম জেমস  পরিবর্তনই হলো জীবনের আইন। কাজেই যারা শুধুমাত্র অতীত বা বর্তমানের দিকে তাকিয়ে থাকে, তারা নিশ্চিতভাবেই ভবিষ্যতকে হারিয়ে ফেলে। - জন এফ. কেনেডি  জীবনটাই হলো একটা পরীক্ষা। আর তুমি যত বেশি পরীক্ষার মুখোমুখি হবে তোমার জীবনটাও ততো ভালো হবে। - র্যালফ ওয়াল্ডো ইমারসন