মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর চলতি মাসে
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৩৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফ্রিকা মহাদেশের তিনটি দেশে সফরে যাচ্ছেন এই মাসের শেষের দিকে। চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু করে আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত তিনি আফ্রিকার তিনটি দেশ ইথিওপিয়া, প্রজাতন্ত্র কঙ্গো এবং এঙ্গোলায় সফর করবেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জন কেরি আফ্রিকা সফরকালে তিনটি দেশের গণতন্ত্রের উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবসা ও বিনিয়োগের উপর গুরুত্বারোপ করবেন।