কানাডার সেনাবাহিনীতে যৌন নির্যাতনের চিত্র খুঁজে বের করার নির্দেশ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৪০
কানাডার সেনাবাহিনীতে যৌন নির্যাতনের প্রকৃত চিত্র খুঁজে বের করতে সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রব নিকোলসন। সম্প্রতি কানাডার একটি ম্যাগাজিনের অনুসন্ধানী প্রতিবেদনে সেনাবাহিনীর অভ্যন্তরে ধর্ষণ ও যৌন নির্যাতনের খবর প্রকাশিত হলে অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি এক বিবৃতির মাধ্যমে এ নির্দেশ দেন।
বিবৃতিতে তিনি বলেন, সেনাবাহিনীতে এ ধরনের অন্যায় সমর্থন করা যায় না। সেনাবাহিনী থেকে এ ধরনের অপরাধ নির্মূল করতে হবে। এ খবর কানাডার সেনাবাহিনীর সম্মানের প্রতি বড় ধরনের আঘাত। এ ধরনের ঘটনায় প্রকৃত চিত্র খুঁজে বের করতে ডিফেন্স স্টাফ জেনারেল চিফ টম ল’সনকে অভ্যন্তরীণ তদন্ত করার নির্দেশ দেন তিনি।
ঐ প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীতে প্রতিদিন ৫টিরও বেশি যৌন হয়রানির ঘটনা ঘটে। কিন্তু প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে অনেকেই মুখ খোলেন না। যৌন নির্যাতনের শিকার হওয়া ১২ জন নারী-পুরুষের সাক্ষাত্কার ছাপা হয়েছে ম্যাগাজিনটিতে।