প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দিন

২০১০ সালে রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ২০১১ সালের ৯ ডিসেম্বর লিখিত ও ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষার পর ৯ এপ্রিল ২০১২তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪২ হাজার ৬১১ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করে। কুষ্টিয়া জেলায় ৫৭৩ জন চূড়ান্ত উত্তীর্ণের মধ্যে ১৫০ জনকে নিয়োগ দিয়ে অবশিষ্টদের প্যানেলভুক্ত করে রাখা হয়। খোকসা উপজেলায় ৪৮ জনের মধ্যে যে প্রথম হয়েছিল সে এখনো চাকরিতে যোগদান করতে পারেনি। অন্যদিকে ইউনিয়ন কোটায় ১০ নম্বর মেধা তালিকায় থেকে চাকরিতে যোগদান করেছে একজন। এদিকে প্যানেলভুক্ত বেশির ভাগ শিক্ষকের বয়স শেষ হয়ে গেছে। ৯ জানুয়ারি ২০১৩ তে এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ২৬ হাজার রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। প্যানেলভুক্ত শিক্ষকদের দ্রুত যোগদানের ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন মহলের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. রবিউল ইসলাম, পিয়ারপুর, কমলাপুর, কুষ্টিয়া