মানিকগঞ্জে ‘গ্রামীণ শক্তির’ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিক্ষোভ, মানববন্ধন
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৫২
গ্রাহকদের আমানতের শতকোটি টাকা নিয়ে উধাও হওয়া এনজিও গ্রামীণ শক্তির (প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠান নয়) ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এর মূল হোতা মাসুদ রানার গ্রেফতার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
গতকাল শনিবার মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শত শত নারী-পুরুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে পুটাইলের ইউপি প্যানেল চেয়ারম্যান শোয়েব আহমেদ রাজা বলেন, মাসুদ রানাকে গ্রেফতার করে আমাদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা না করলে তাকে সরকারি অনুমোদন দিয়ে এই কাজে সহায়তাকারী মানিকগঞ্জ জেলা সমাজ সেবা অফিস ও সমবায় অফিস ঘেরাও, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।