ফুটবল মাঠে ভূতের দৌড়!
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:১৯
ফুটবল মাঠে খেলোয়াড়দের দৌঁড় দেখার জন্য দর্শকরা অপেক্ষায় থাকেন। আর ক্রিকেটের চেয়ে সাধারনত ফুটবলের দর্শকই বেশি হয়। মাঠে খেলোয়াড়দেরই দৌঁড়ানোর কথা। না হলে হয়তোবা রেফারি। তাই বলে ভুতের দৌঁড় দেখতে হবে খেলার মাঠে! সেটাই দেখেছেন বলিভিয়ার দর্শকরা।
বলিভিয়ার ফুটবল মাঠে একটি প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়েছিল সমপ্রতি। খেলা দেখতে দেখতেই অনেক দর্শক চিত্কার করে উঠলেন। তাদের চিত্কারের শব্দে ভেসে আসলো ‘ভুত’ শব্দটি। এতে অন্যান্যরা ভীত হয়ে পড়লেন। সবাই আশ্চর্য হলেন, খেলার মাঠে আবার ভুত এলো কোথা থেকে! দর্শকরা জানালেন, ক্যামেরায় দেখা যাচ্ছিল, মাঠে খেলোয়াড়দের বাইরেও কেউ একজন দৌঁড়াচ্ছিল। আর সেটি ভুতই হবে! ক্যামেরায় স্পষ্ট দেখাচ্ছিল ওই ব্যক্তিটি ভুতের মতো। তবে কেউ কেউ বলেছেন, এটা হয়তো ক্যামেরার সমস্যার কারনে হয়েছে। আবার কারো কারো মতে, কোনো কোনো খেলোয়াড়ের আকৃতি হয়তো ডাবল হয়েছে। কারো মতে, সত্যিই এটা অন্য জগতের কিছু! - ইউপিআই