ওভার ব্রিজে লুক ওভার

রাজধানীর ধানমণ্ডি লেকের আট নম্বর ব্রিজের প্রায় উপর দিয়ে তৈরি হয়েছে চমত্কার ফুট ওভারব্রিজ। নিচে ব্রিজ আর রাস্তায় চলছে যানবাহন, এর ফুটপাতে পথচারী চলাচল আর উপরে নতুন এই ফুট ওভারব্রিজে বিশেষত লেকে বেড়াতে আসা নারী-পুরুষ ও শিশুরা এপার-ওপার করার স্বচ্ছন্দ সুযোগ পাবেন। চাইলে সুদৃশ্য ওভারব্রিজে দাঁড়িয়ে চারদিকের সৌন্দর্য, লোকারণ্য, রাজপথ, দূরে ট্রাফিক জ্যাম সবই নির্বিঘ্নে অবলোকন করার সুযোগ পাবেন। রাজপথ আর সড়কের ভিড় ভারাক্রান্ত পরিবেশ ছাড়িয়ে অনেকটা ভিড় ভারাক্রান্ত নাগরিকদের মাথার ঊর্ধ্বে দাঁড়িয়ে এ যেন ভারাক্রান্ত নগরবাসীর দুর্দশা প্রত্যক্ষ করারও এক দুর্লভ সুযোগ। রাজপথে জনস্রোতের বিপুল প্রবাহে আর নিয়ম না মানা বৈধ-অবৈধ হাজারো যানবাহনের অন্তহীন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই প্রিয় নগরী ও নাগরিক জীবনের করুণ দশার সম্যক উপলব্ধি করা কঠিন। অভিজাত এলাকার নতুন এই ওভারব্রিজ দুঃসহ অবস্থার কিছুটা উপরে ওঠে তার প্রকৃত অসহনীয় বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করবে বৈকি - ছবি: সুবীর কুমার