বিএম কলেজে ছাত্র ইউনিয়ন-ছাত্রমৈত্রীর সংঘর্ষে আহত ১০
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৮
জেলার ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর সংঘর্ষে গতকাল শনিবার দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল হক জানান, দুই দলের দ্বন্দ্বে ক্যাম্পাসে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় ক্যাম্পাসে পুলিশ মেতায়েন করা হয়েছে। ক্যাম্পাস সূত্র জানায়, ঢাকায় গণজাগরণ মঞ্চের সাংগঠনিক কার্যক্রম ভাঙ্গনের জের ধরে ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়নের মধ্যে বিরোধের প্রভাব পড়ে বিএম কলেজ ক্যাম্পাসে।