কমলগঞ্জ ৮ ঘণ্টা বিদ্যুিবহীন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৯
লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে চোরদের কেটে নেয়া একটি গাছ ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের উপরে পড়ে তার ছিড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে। ফলে কমলগঞ্জ প্রায় আট ঘন্টা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল শনিবার সকালে জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন পাহাড়ি টিলার উপরে এ ঘটনা ঘটে।