ওসমানীনগরে অস্ত্রসহ ১২ ডাকাত আটক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৯
জেলার ওসমানীনগর এলাকা থেকে অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে র্যাব-৯। গতকাল শনিবার ওসমানীনগর থানার শেরপুর টোল প্লাজা এলাকায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি মিনি ট্রাকও জব্দ করে।
র্যাব-৯ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ওসমানী নগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এ সময় র্যাব-৯ এর একটি টিম তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ৩টি এলজি, ৪টি লোহার তৈরি পাঞ্জা, চার রাউন্ড কার্তুজ, দুইটি কাঠের বাটযুক্ত রাম দা, ৭টি ছুরি উদ্ধার করা হয়।