কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদকাসক্তদের জন্য ফানুস উড়িয়ে প্রার্থনা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৯
‘মাদক না’ লেখা ফানুস আকাশে উড়িয়ে আর মোমবাতি প্রজ্বলন করে মাদকাসক্তদের মাদকের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করেছেন রিকভাররা। গত শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে ফানুস উড়িয়ে এ প্রার্থনা করা হয়।
গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক সুস্থতাকামী মাদকাসক্তরা কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়ে। এসময় পর্যটক এবং স্থানীয় লোকজনও সৈকত পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। গত শুক্রবার বাংলাদেশ ড্রাগ এডেক্ট রিহ্যাবিলেটেশন সোসাইটির উদ্যোগে বরিশাল হলিকেয়ার মাদকাসক্তি চিকিত্সা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র এবং দেশের অন্য কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই রিকভারি মিলন মেলা।