জোকস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
ফ্রান্সের বরেণ্যসাহিত্যিক আলেকজান্ডার দ্যুমা একবার রাশিয়ার টিফলিস শহরে বেড়াতে গিয়ে একটা বইয়ের মার্কেটে গেলেন। সেই মার্কেটের এক দোকানদার খবর পেয়ে দ্যুমাকে খুশি করার জন্য তার দোকান শুধু দ্যুমার বই দিয়ে ভরে ফেলল।
দ্যুমা অবাক হয়ে জানতে চাইলেন, কী ব্যাপার, অন্য সাহিত্যিকদের বই কোথায়?
:অন্যদের বই! অন্যদের সমস্ত বই বিক্রি হয়ে গেছে।
বইয়ের দোকানে ঢুকে এক ভদ্রলোক কিছু বই চাইলেন।
:কী রকম বই চান, বলুন। হালকা কিছু?
:না, না, ওজনের জন্য আপনি মোটেই চিন্তা করবেন না। আমার সাথে গাড়ি আছে।
প্লেন টেক-অফ করার কিছুক্ষণ পরেই পাইলট নিজের পিঠে রিভলবারের খোঁচা অনুভব করলেন।
:সোজা লন্ডন চল।
:জনাব, আমরা তো লন্ডনেই যাচ্ছি।
:তা জানি, কিন্তু এর আগে দুইবার লন্ডনের টিকেট কেটেও লন্ডন যেতে পারি নি। হাইজ্যাকারের কবলে পড়ে আমাকে একবার আফ্রিকা আরেকবার চীনে যেতে হয়েছে। এবার আমি লন্ডনেই যেতে চাই।
বয় :আপনার ছেলে আমাদের হোটেলে খেয়ে আপনার চেয়ে বেশি বকশিষ দেয়, স্যার।
খদ্দের :দিতে পারে। তার বড়লোক বাবা আছে। আমার তো নেই।
বিচারক :তুমি বলছ তুমি ক্ষুধার্ত ছিলে বলে হোটেল থেকে ক্যাশ ডাকাতি করেছ। কিন্তু হোটেলের খাবার ডাকাতি করাটাই স্বাভাবিক ছিল না?
ডাকাত :খেয়ে পয়সা না দেওয়াটা আমার জন্য অপমানজনক মহামান্য বিচারক।