প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

২। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করঃ ক)——— প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে বড় প্রাণী। খ) তোমার উপর রয়েছে ——— প্রভাব। গ) রান্নাঘরে বিষাক্ত ——— উত্পন্ন হয়। ঘ) পদার্থ ——— দিয়ে তৈরি। ঙ) তীব্র ঠান্ডায় খাদ্যে ——— জন্মায় না। চ) বসন্ত রোগের জীবাণু ——— মাধ্যমে ছড়ায়। ছ) ——— ফুডে খাদ্য আঁশ নেই। জ) ——— যুক্ত বৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর। ঝ) বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে ——— পানির সাথে মেশে। ঞ) উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা ——— ও ওষুধ পাই। ৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ ক) পরিবেশের উপাদান গুলোর নাম লেখ। খ) দূষিত পানি কাকে বলে? গ) সালোকসংশ্লেষণ কী? ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনটি দূষিত হয়? ঙ) সুক্ষ্মভাবে বেঁচে থাকার জন্য কি করতে হয়? চ) সুষম খাদ্য কাকে বলে? ছ) এডিস মশা কখন কামড়ায়? জ) বয়ঃসন্ধিকাল র্কী? ঝ) খাদ্যদ্রব্যে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় কেন? ঞ) খাদ্য সংরক্ষণের দুটি প্রাচীন পদ্ধতির নাম লেখ। ৪। ক, খ, গ ও ঘ নং সহ যেকোন ৮টি প্রশ্নের উত্তর লেখঃ ৪০ ক) পরিবেশে উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের উপর নির্ভরশীল পাঁচটি বাক্যে ব্যাখ্যা কর। খ) পানি দূষণের একটি প্রাকৃতিক কারণ উল্লেখ কর? গ) শক্তির পরিমাপ করা যায় তা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দাও। ঘ) পদার্থের দশা কয়টি ও কী কী? প্রত্যেক দশায় দু’টি করে উদাহরণ দাও? ঙ) ডেঙ্গু কিভাবে ছড়ায়? ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে? গ) উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা বর্ণনা কর। ঘ) পরিবেশ দূষনের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর। ঙ) খাদ্যের জন্য উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতার কারণ ব্যাখ্যা কর। চ) কার্বন-ডাই-অক্সাইড ও অক্সিজেনের মধ্যে পার্থক্য লিখ। ছ) সোয়াইন ফ্লু সম্পর্কে কীভাবে তুমি তোমার এলাকায় সচেতনতা সৃষ্টি করবে? জ) চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা কর। ঝ) দূষিত পানি কিভাবে জীবের ক্ষতি করে? ঞ) খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লিখ।