যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৩১
শাহীন মাহমুদ যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ২৪১তম বোর্ড সভায় সর্বসম্মাতিক্রমে এ সিদ্ধান্ত হয়। তিনি কটন গ্রুপের চেয়ারম্যান। কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচিত সহসভাপতি। - প্রেস বিজ্ঞপ্তি