রাজধানীতে স্বস্তির বৃষ্টি, তবে এ মাসে গরম কমবে না

রাজধানীতে স্বস্তির বৃষ্টি। গতকাল সন্ধ্যায় মুষল ধারে বৃষ্টি এই গুমোট গরমে শান্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টিতে স্বস্তি দিলেও দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ এ মাসে প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরমের এই তীব্রতা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আফতাবউদ্দিন বলেন, ‘জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে তখন গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। এর আগে তাপপ্রবাহ কমার তেমন সম্ভাবনা নেই। তিনি জানান, আগামী তিনদিনে সারাদেশে তাপপ্রবাহ সামান্য বৃদ্ধি পেতে পারে।