প্রেমিক নিকোলাসের সাথে আংটি বদল!
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪১
‘দ্য হাঙ্গার গেম’ খ্যাত হলিউডের চলতি সময়ের সবচেয়ে দাপুটে অভিনেত্রী অবশেষে তার কোটি ভক্তের হূদয় চূর্ণ করে বিয়ের আংটি বদলের কাজটি সারলেন। ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টের সাথে তার শখ্যতা, ঘুরে বেড়ানোর খবরটি চাউর হয়েছিল অনেক আগেই। কিন্তু তাদের এই সম্পর্কটিই যে এমন কমিটমেন্টের দিকে গড়াবে তা কেউই ভাবতে পারেননি। লন্ডনের এক ইতালিয়ান রেস্টুরেন্টে একেবারে সাদামাটা ভাবেই তাদের নিয়মিত ডেটিংয়ের কাজটিই সারছিলেন। সেখানেই সামান্য পানাহার পর্বের পরই তাদের আংটি বদলের ঘটনা ঘটে। পাপারাজ্জিরা তাদের এই যুগল আংটি বদলের ছবিটির জন্য হন্যে হয়ে উঠেছেন। তবে মিডিয়াকে আশ্বস্ত করেছেন লরেন্স। সম্পর্ক তাদের বিয়ে পর্যন্ত গড়ানোর জন্যই এই প্রতিজ্ঞা বন্ধনীটি নিজের তর্জনীতে জড়ালেন। উল্লেখ্য ২০১১ সাল থেকেই জেনিফার আর নিকোলাসের নিয়মিত ডেটিং হয়ে আসছিল। ‘এক্স মেন’-এর সেটেই এই তরুণ যুগলের প্রথম দেখাতে প্রেম হয়। এবং তারা উন্মুক্তভাবেই তা স্বীকার করে সব পার্টি ও অনুষ্ঠানে যোগ দিতেন।